ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ফরিদপুরে পুলিশ লাইনস্ এর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর ট্রাক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৪৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে

বেপরোয়া চালকের কারণে আইল্যান্ডের উপর ট্রাক

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর শহরের পুলিশ লাইন্সের সামনের সড়কে একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার বা সড়ক দ্বীপের (আইল্যান্ড) ওপর উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার ১১ সেপ্টেম্বর পুলিশ লাইন্সের প্রধান ফটকের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি হলুদ ও লাল রঙের মিনি ট্রাক শহরের দিক থেকে আসার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। এসময় সড়ক বিভাজকের ওপর থাকা গাছপালা ও ট্রাফিক সাইনবোর্ড ভেঙে ট্রাকটির সামনের অংশ আইল্যান্ডের ওপর উঠে আটকে যায়। তবে ছুটির দিন হওয়ায় বা সড়কের ওই অংশে তাৎক্ষণিকভাবে অন্য কোনো যানবাহন ও পথচারী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর পুলিশ লাইন্স গেটে ডিউটিরত পুলিশ সদস্যরা দ্রুত ছুটে আসেন। দুর্ঘটনার কারণে সড়কের একপাশে কিছুক্ষণের জন্য যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরে ট্রাফিক পুলিশের সহায়তায় দুর্ঘটনা কবলিত ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। চালকের অসতর্কতা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে পুলিশ লাইনস্ এর সামনে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের ওপর ট্রাক

আপডেট সময় : ০৭:৪৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬