ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ফরিদপুরে নানান কর্মসূচিতে ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৩৬ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে ফরিদপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে আগামী ৫ আগস্ট বুধবার জেলার বিভিন্ন স্থানে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, সংবর্ধনা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, সকাল ১০টায় উত্তর আলীপুরের (হাসিবুল হাসান লাভলু মিয়া সড়ক) জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হবে।
এরপর সকাল ১০টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনের যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে।
দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫টা ৩০ মিনিটে সরকারি রাজেন্দ্র কলেজে জুলাই আন্দোলন নিয়ে বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দুর্লভ আলোকচিত্র, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে নানান কর্মসূচিতে ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ উদযাপনের প্রস্তুতি

আপডেট সময় : ১০:৪৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬