ট্রেন্ডিং :
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা: সুপারভাইজার নিহত
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৫:০৪:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় জুয়েল (২৮) নামের এক বাস সুপারভাইজার নিহত এবং অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। চাকা পাংচার হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক মেরামতের সময় পূর্বাশা পরিবহনের বাসটি তাকে ধাক্কা দেয়।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। করিমপুর হাইওয়ে থানার ওসি জানান, বাস ও ট্রাক জব্দ করা হয়েছে এবং নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।




















