ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:৪০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার ১৭ মে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জেলার সার্বিক প্রস্তুতি, জনসেবা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, কোরবানির পশুর চামড়া ব্যবস্থাপনা এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহরাব হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম ও কোতয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রঞ্জন চৌধুরীসহ জেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আসন্ন ঈদুল আযহা কেন্দ্রিক গৃহীত কার্যক্রম তুলে ধরেন। তারা ঈদকালীন সময়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকবিরোধী অভিযান জোরদার ও নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান। এছাড়া সভায় ফরিদপুর শহরের উন্নয়নের লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৪০:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬