ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ফরিদপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের বিতরণ

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬ ৩৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ৩০ মে ‌দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে প্রায় ৩০০ প্যাকেট খাবার অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব শাহরিয়ার হোসেন শিথিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক শেখ মাসুদ। বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠাতা ‌ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা এবং ‌ বিএনপির চেয়ারপারসন ‌ প্রধানমন্ত্রী ‌ তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। বক্তারা তাঁর নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাকিব মিয়া রাকিব, প্লাবন শেখ, ইমরান হাওলাদার, রকি খান, মিন্টু শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের বিতরণ

আপডেট সময় : ০৯:৪৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬