ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ফরিদপুরে এসডিসি’র উদ্যোগে ‘নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র’ চালু

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে

‘নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র’ চালু করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণে উদ্যোক্তাদের উৎসাহিত করার পাশাপাশি সাধারণ ভোক্তাদের জন্য নিরাপদ সবজি সহজলভ্য করতে ‘নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র’ চালু করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং এসডিসির বাস্তবায়নে ‘এগ্রো-
মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট (এএমডি)’ প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রকল্পের আওতায় কৃষি খাতে এসডিসির একজন নিয়মিত সদস্যকে নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র পরিচালনার জন্য ২০ হাজার টাকার পণ্য সহায়তা প্রদান করা হয়েছে। এর মাধ্যমে উদ্যোক্তাকে নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্য উৎপাদন ও
বাজারজাতকরণে উৎসাহিত করার পাশাপাশি ভোক্তাদের কাছে নিরাপদ সবজি সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এসডিসি কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে এসডিসি প্রধান কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহে দুই দিন এ বিক্রয় কেন্দ্র চালু থাকবে। প্রতি রবি ও মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টা নিরাপদ সবজি বিক্রি করা হবে।
বিক্রয় কেন্দ্রে এসডিসির বিভিন্ন উদ্যোক্তার উৎপাদিত তাজা, নিরাপদ ও মানসম্মত সবজি পাওয়া যাবে। এতে ক্রেতারা অফিস প্রাঙ্গণ থেকেই সহজে নিজেদের পছন্দের বিভিন্ন ধরনের সবজি কিনতে পারবেন।
সংশ্লিষ্টরা জানান, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং জনসাধারণের মধ্যে নিরাপদ কৃষিপণ্য ব্যবহারে সচেতনতা বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগটি সফল করতে সকলের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে এসডিসি’র উদ্যোগে ‘নিরাপদ সবজি বিক্রয় কেন্দ্র’ চালু

আপডেট সময় : ০৪:০৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬