ট্রেন্ডিং :
প্লাটিলেট কমে ৩৬ হাজারে :: ডেঙ্গুতে আক্রান্ত ‘দুর্গতিনাশিনী’র দুই শিল্পী হাসপাতালে
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:৫৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৮ , ০৪ বার পড়া হয়েছে
সাংস্কৃতিক সংগঠন ‘দুর্গতিনাশিনী’র শিল্পী অহনা মায়া ধর কথা ও হৃদ্যকুনাল ধর কাব্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জ্বরে আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে অহনা মায়া ধর কথা গত পাঁচ দিন এবং হৃদ্যকুনাল ধর কাব্য গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে স্বজনরা জানান, ডেঙ্গু সংক্রমণের ফলে অহনা মায়া ধর কথার রক্তে প্লাটিলেটের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে ৩৬ হাজারে নেমে এসেছে। এদিকে হৃদ্যকুনাল ধর কাব্যও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
উদীয়মান এই দুই শিল্পীর অসুস্থতার খবরে তাদের স্বজন, সহকর্মী ও সাংস্কৃতিক অঙ্গনের শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
তাদের পরিবারের পক্ষ থেকে দুই শিল্পীর দ্রুত সুস্থতা ও সম্পূর্ণ আরোগ্য লাভের জন্য সর্বস্তরের জনগণের কাছে আশীর্বাদ ও প্রার্থনা কামনা করা হয়েছে।



















