ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

পুলিশের সফল অভিযান: ভাঙ্গায় গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রসহ ১ জন গ্রেপ্তার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে

ভাঙ্গায় গুলিবর্ষণের ঘটনায় অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ১: প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানাল পুলিশ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এক পথচারীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনায় ব্যবহৃত ২২ বোরের একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হামিদুল গাজী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপার ফরিদপুর জেলা পুলিশ আয়োজিত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ‌ ফাতেমা ইসলামসহ ‌জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের জানানো হয়।

গত ১৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে ভাঙ্গা পৌরসভা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে, ভাঙ্গা হাইওয়ে থানার সংলগ্ন স্থানে একটি প্রাইভেটকার নিয়ে আসেন হামিদুল গাজী। এ সময় তার সঙ্গে গাড়িতে এক নারী ছিলেন। গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক পথচারীর সঙ্গে তর্কাতর্কির একপর্যায়ে গাড়িতে বসে ওই পথচারীকে লক্ষ্য করে রিভলবার দিয়ে দুই রাউন্ড গুলি ছোড়া হয়। ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় ভাঙ্গা থানায় গত ১০ সেপ্টেম্বর মামলা দায়ের করা হয়। মামলায় অস্ত্র আইনের ১৯(এ) ধারাসহ দণ্ডবিধির ৩০৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর RAB-১ ঢাকার সহযোগিতায় ভাঙ্গা থানা পুলিশ ঢাকার বনানী এলাকা থেকে মামলার এজাহারনামীয় আসামি হামিদুল গাজীকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গে থাকা নারী শিমু আক্তার তিশা ওরফে ফাতেমা ইসলাম এনিকে (২৬) জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। একই সঙ্গে ঘটনার সময় ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১৬-৩০৮৭ নম্বরের প্রাইভেটকারটি জব্দ করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে হামিদুল গাজী অস্ত্রটি মুন্সিগঞ্জের লৌহজংয়ে তার নিজ বাড়ির একটি পরিত্যক্ত টয়লেটে লুকিয়ে রাখার কথা জানান বলে পুলিশ জানিয়েছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে গোয়ালী মান্দ্রা এলাকার ওই পরিত্যক্ত টয়লেট থেকে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে একটি ২২ বোর রিভলবার উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হামিদুল গাজীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট নয়টি মামলা রয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
উক্ত প্রেস ব্রিফিং এ ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

পুলিশের সফল অভিযান: ভাঙ্গায় গুলিবর্ষণের ঘটনায় অস্ত্রসহ ১ জন গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬