ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

নগরকান্দা উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৬৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মাজহারুল ইসলাম আজ বৃহস্পতিবার ১১ জুন নগরকান্দা উপজেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেন। জেলা প্রশাসক উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি সৈয়দ আকরামুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস, পৌর ভূমি অফিস, নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, লক্ষ্মীদিয়া ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার এবং কে. এম. আতিউর রহমান উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি তালমা সুইজ গেট থেকে মানিকনগর-সোন্দবী পর্যন্ত এবং মনোহরপুর থেকে টেংরারা পর্যন্ত চলমান খাল খনন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তালমা ইউনিয়নের মানিকদী গ্রামে অবস্থিত আলিস শাহ (রহ.)-এর মাজারও পরিদর্শন করেন। পরিদর্শন শেষে জেলা প্রশাসক জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের কল্যাণে গৃহীত কার্যক্রমসমূহের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সংশ্লিষ্টরা জানান, জেলা প্রশাসকের এ পরিদর্শন উপজেলার উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা এবং সরকারি সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

নগরকান্দা উপজেলা পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় : ০৪:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬