ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

তালীমুল উম্মাহ একাডেমিতে স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৩০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে

তালীমুল উম্মাহ নুরানী একাডেমিতে শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার মাটিয়া গোরস্থান কর্ম এলাকার ‘তালীমুল উম্মাহ নুরানী একাডেমি’র শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ে ব্লাড গ্রুপিং ক্যাম্প এবং স্বাস্থ্য‌ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার ২৪ আগস্ট এফপিএবি ফরিদপুর শাখার আওতায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক শহিদুল ইসলামের অনুমতিক্রমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে বিদ্যালয়ের শিশুদের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়। পাশাপাশি অভিভাবকদের পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণে পরামর্শ দেওয়া হয়। এছাড়া গর্ভবতী মায়ের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা, ক্লিনিক্যাল সেবার তথ্য এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়।
এ সময় এফপিএবি ফরিদপুর শাখার কো-অর্ডিনেটর (প্রোগ্রাম) সীমা আক্তার উপস্থিত অভিভাবকদের সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সেবাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে তথ্য প্রদান করেন।
আয়োজকরা জানান, শিশু, কিশোর-কিশোরী ও অভিভাবকদের স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতন করে তুলতে এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

নিউজটি শেয়ার করুন

তালীমুল উম্মাহ একাডেমিতে স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় : ০৯:৩০:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬