ট্রেন্ডিং :
ঢাকায় বিপুল অস্ত্র ও মাদকসহ ৬২৯ জন গ্রেফতার
ডেস্ক রিপোর্টার
- আপডেট সময় : ০৫:৩৬:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় একযোগে বিশেষ চিরুনি অভিযান চালিয়ে ৬২৯ জন অপরাধীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে জানানো হয় যে, মহানগরের নিরাপত্তা জোরদার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও মাদকের বড় চালান জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৫০টি নতুন মামলা দায়ের করা হয়েছে। মিরপুরে সর্বোচ্চ গ্রেফতার, মাঠে ছিল ডিবিও ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর মোট ৯টি বিভাগ ও ডিবি পুলিশের একাধিক টিম এই অভিযানে অংশ নেয়। এর মধ্যে সর্বোচ্চ ২০৩ জনকে গ্রেফতার করেছে মিরপুরে। মিরপুর ২০৩ জন, তেজগাঁও ৯৫ জন, মতিঝিল ৬৮ জন, ওয়ারী ৬৫ জন, গুলশান ৫৫ জন, উত্তরা ৪৯ জন, লালবাগ ৪২ জন, রমনা ৪০ জন ও গোয়েন্দা (ডিবি): ১২ জন কে সহ মোট ৬২৯ জন গ্রেপ্তার করে ডিএমপি।
অভিযানকালে অপরাধীদের আস্তানা থেকে মারাত্মক সব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ। জব্দকৃত অস্ত্রের মধ্যে ১টি বিদেশি পিস্তল, ১টি শর্টগান ও ১টি এয়ারগান, ১ রাউন্ড তাজা গুলি ও ১টি ম্যাগাজিন, ১টি গুলির খোসা ও ৩২টি রেডবল কার্তুজ, ৪টি চাকু, ২টি স্টিলের ব্লেড ও ১টি চাপাতি।
অস্ত্রের পাশাপাশি রাজধানীর মাদক কারবারিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানে মাদক উদ্ধার করা হয়েছে ৭ কেজি ৯৬৫ গ্রাম গাঁজা, ২১১ পিস ইয়াবা, ১০৬ গ্রাম হেরোইন ও ১ বোতল সাদা অ্যালকোহল ও মাদক সেবনের সরঞ্জাম।
অপরাধে ব্যবহৃত নানা আলামতসহ আসামিদের হেফাজত থেকে আরও জব্দ করা হয়েছে ৫৫টি মোবাইল ফোন, ৭টি ফয়েল পেপার ও ৩টি গ্যাস লাইট। এছাড়া চোরাই বা অপরাধের কাজে ব্যবহৃত ১টি সিএনজিচালিত অটোরিকশা, ৩টি মোটরসাইকেল এবং নগদ ১৮ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, “ঢাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং কিশোর গ্যাং, মাদক কারবারি ও অস্ত্রধারীদের নির্মূল করতে পুলিশের এই নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”




















