ঢাকা ০৪:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মধুখালী বিএনপির বর্ণিল র‍্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ৪১ , ০৪ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক দিনটি স্মরণে ফরিদপুরের মধুখালীতে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মধুখালী উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গতকাল বুধবার ৫ আগস্ট একটি র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ। পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি ও আব্দুর রহিম ফকির, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রিপন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মন্নু, সদস্য সচিব শেখ তানভীর আহমেদ শিমুল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন। এছাড়া ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা তাঁদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের কাছে গণআন্দোলনের ইতিহাস তুলে ধরেন। একই সঙ্গে তাঁরা দেশের গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মধুখালী বিএনপির বর্ণিল র‍্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৩:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬