জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে কৃষক সমিতির গ্রাম কমিটি গঠন
- আপডেট সময় : ১০:৩৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
জাতীয় সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর জেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ডিক্রির চর বারখাদা গ্রাম কমিটি গঠন করা হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত এক সভায় আফজাল সেক নবীকে সভাপতি, নবাব আলী সেখকে সাধারণ সম্পাদক এবং মোঃ শাহিন সেককে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট গ্রাম কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক সমিতি ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান লালটু, সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুর আব্দুল্লাহ সাঈদ দারা, ঈশান গোপালপুর ইউনিয়ন কমিটির সভাপতি জাহানারা বেগম, কৃষক নেতা আনোয়ার হোসেন আনাসহ স্থানীয় কৃষক সমিতির নেতৃবৃন্দ।
সভায় বক্তারা জাতীয় সম্মেলন সফল করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কৃষকদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।




















