ট্রেন্ডিং :
কাব স্কাউটদের উৎসাহ দিতে গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ১০:৩৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ৫৮ , ০৪ বার পড়া হয়েছে
ফরিদপুর সদর উপজেলার ৮২ নম্বর গেরদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব কার্যক্রম পরিদর্শন করেছেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া।
আজ বুধবার ৮ জুলাই বিদ্যালয় পরিদর্শনকালে তিনি কাব কার্যক্রমের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুশান্ত বাড়ই এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শিহাব খান।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং কাব সদস্যরা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও কাব কার্যক্রমকে আরও কার্যকর করার আহ্বান জানান।



















