ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

এলাকার সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করার সিদ্ধান্ত গৃহীত হয়

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৩৯ , ০৪ বার পড়া হয়েছে

রূণ সমাজকে রক্ষা করতে মাদক কেনাবেচা এবং সেবনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার ওপর তাগিদ দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৭ আগস্ট উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য প্রতিরোধে অভিভাবক ও সচেতন মহলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন সভায় উপস্থিতরা।
সভায় ফরিদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. আলতাফ হোসেন, চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুর রহমান মন্ডল খোকনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এলাকার সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করার সিদ্ধান্ত গৃহীত হয়

আপডেট সময় : ০৪:৫৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬