ট্রেন্ডিং :
আরামবাগ ক্রীড়া সংঘের নতুন কাপ্তান বাবুল এমপিকে উষ্ণ সংবর্ধনা
ষ্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৪:০৫:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
ঢাকার ঐতিহ্যবাহী সংগঠন আরামবাগ ক্রীড়া সংঘের সভাপতি নির্বাচিত হওয়ায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে আরামবাগ ক্রীড়া সংঘের কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্টরা উপস্থিত থেকে শহিদুল ইসলাম বাবুলকে অভিনন্দন জানান এবং তাঁর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন।
এ সময় নতুন দায়িত্বে শহিদুল ইসলাম বাবুল এমপি আরামবাগ ক্রীড়া সংঘের ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তরুণ ও ক্রীড়াপ্রেমীদের জন্য কার্যকর ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তুলতে কাজ করার কথাও জানান তিনি। অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।



















