ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

চাকরির বদলে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে রাজু : মৃত্যুর খবরে দিশাহারা পরিবার

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ৬৪ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
রাশিয়ার মেকানিক্যাল শ্রমিকের চাকরি করে সংসারে সচ্ছলতা ফেরানোর স্বপ্ন ছিল ফরিদপুরের নগরকান্দার যুবক রাজু মাতুব্বরের (২৮)। সেই স্বপ্ন পূরণের আশায় গত ৮ মে দেশ ছাড়েন তিনি। কিন্তু চাকরির পরিবর্তে তাকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পরিবারে চলছে শোকের মাতম। তবে তার মৃত্যুর বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাজু মাতুব্বর ফরিদপুরের নগরকান্দা উপজেলার মাঝিকান্দা গ্রামের নান্নু মাতুব্বরের ছেলে। তার আড়াই বছরের একটি ছেলে ও এক বছরের একটি মেয়ে রয়েছে। রাজুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার স্ত্রী শারমিন আক্তার সন্তানদের নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন। ছেলের ছবি হাতে কান্নায় ভেঙে পড়ছেন বাবা নান্নু মাতুব্বর ও মা রাজিয়া বেগম।
সাড়ে ১৪ লাখ টাকার চুক্তি ও প্রতারণার অভিযোগ
রাজুর পরিবারের অভিযোগ, প্রতিবেশী কফাইবালিয়া গ্রামের প্রিন্স মাতুব্বর ও তার ছোট ভাই রানা মাতুব্বরের মাধ্যমে সাড়ে ১৪ লাখ টাকায় রাজু মাতুব্বরকে রাশিয়ায় পাঠানোর চুক্তি হয়। এর মধ্যে সাড়ে চার লাখ টাকা নগদ পরিশোধ করা হয় এবং বাকি ১০ লাখ টাকা রাশিয়ায় পৌঁছানোর পর দেওয়ার কথা ছিল।
কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর প্রতিশ্রুতি অনুযায়ী কোনো চাকরি পাননি রাজু। পরিবারের দাবি, তাকে ৩০ লাখ টাকার বিনিময়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে বিক্রি বা পাঠিয়ে দেওয়া হয়েছে। স্বজনরা এই মানবপাচার ও প্রতারণার জন্য প্রিন্স ও রানাকে দায়ী করছেন।
ফেসবুক ভিডিওতে মৃত্যুর দাবি
গতকাল শনিবার (২৪ অক্টোবর) ফেসবুকে রাতুল নামের এক যুবকের প্রকাশ করা একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে দাবি করা হয় যে রাজু মারা গেছেন। রাজুর ছোট ভাই রাজন মাতুব্বর জানান, ভিডিওটি দেখার পর তারা রাতুলের সঙ্গে যোগাযোগ করলে তিনিও রাজুর মৃত্যুর কথা নিশ্চিত করেন। তবে কীভাবে, কখন বা কোথায় রাজু মারা গেছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি তিনি।
পরিবারের আকুতি ও অনিশ্চয়তা
ছেলের মৃত্যুর খবর শুনলেও এখনো নিশ্চিত হতে পারেননি বাবা-মা। রাজুর স্ত্রী শারমিন আক্তার স্বামীর প্রকৃত অবস্থা জানতে চান এবং তাকে ফিরে পাওয়ার আকুতি জানান। তিনি বলেন, “ছোট ছোট দুই সন্তান এখনো বোঝে না তাদের বাবার কী হয়েছে। আমি আমার স্বামীর সন্ধান চাই এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।” মৃত্যুর খবর সত্য হলে রাজুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দা ও স্বজনরা।
অভিযুক্ত ও প্রশাসনের বক্তব্য
অভিযোগের বিষয়ে প্রিন্স মাতুব্বরের ছোট ভাই রানা মাতুব্বর দাবি করেন, “রাশিয়ায় যাওয়ার ঝুঁকি সম্পর্কে রাজুকে আগেই সতর্ক করা হয়েছিল। রাজু নিজেই রাশিয়ায় অবস্থানরত প্রিন্সের সঙ্গে যোগাযোগ করে সেখানে গেছেন। প্রতারণা করে যুদ্ধক্ষেত্রে পাঠানোর অভিযোগ সঠিক নয়।” তবে রাশিয়ায় থাকা প্রিন্স মাতুব্বরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এই বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ জানান, বিদেশে চাকরির নামে প্রতারণার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। রাজুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

চাকরির বদলে রাশিয়ার যুদ্ধক্ষেত্রে রাজু : মৃত্যুর খবরে দিশাহারা পরিবার

আপডেট সময় : ১০:১৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬