ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

‘সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি’ : শামা ওবায়েদের স্পষ্ট বার্তা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, “বিএনপি সরকার ‘সংখ্যালঘু’ শব্দে বিশ্বাস করে না। বাংলাদেশে উন্নয়নের যে ধারা শুরু হয়েছে, তার প্রতিটি নাগরিক সমানভাবে অংশীদার থাকবে এবং সব ধর্মের মানুষ স্বাধীনভাবে সমঅধিকার নিয়ে বাঁচবে।”
গতকাল সোমবার (১৯ অক্টোবর) রাতে ফরিদপুরের সালথা উপজেলার সাহাপাড়া শারদীয় দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ জানান, সনাতন ধর্মাবলম্বী মা-বোনরা যাতে স্বাধীনভাবে, আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
গত বছরের তুলনায় এবারের পূজার পরিবেশের ইতিবাচক পরিবর্তনের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ এখন একটি গণতান্ত্রিক সরকারের অধীনে রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে, যা সব সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
নিজের বাবা এবং বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাঁর বাবা জীবদ্দশায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করেছেন এবং প্রতি বছর নিয়মিত পূজামণ্ডপে আসতেন।
এ সময় তিনি মণ্ডপে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অভ্যন্তরীণ কোন্দল ও দলাদলি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পরিদর্শনের সময় স্থানীয় প্রশাসন ও বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

‘সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশি’ : শামা ওবায়েদের স্পষ্ট বার্তা

আপডেট সময় : ০৫:২৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬