ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

সাংবাদিক লিয়াকত হোসেনের স্মরণে ফরিদপুর প্রেসক্লাবে সভা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদপুর মুসলিম মিশন প্রতিষ্ঠার অন্যতম উদ্যোগী পুরুষ প্রয়াত সাংবাদিক লিয়াকত হোসেনের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফরিদপুর প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে ‘সাংবাদিক লিয়াকত হোসেন স্মরণে আমাদের শ্রদ্ধা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ফরিদপুর প্রেসক্লাব।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক বদিউজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুর প্রেসক্লাবের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, অধ্যাপক এবিএম সাত্তার, বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আব্দুস সামাদ, অধ্যাপক মো. শাহজাহান, সাংবাদিক পান্নাবালা, মরহুমের ছেলে সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি, সাব্বির হোসেন মুন এবং ফরিদপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনিসুর রহমান সাবুল ‌ ব্লাস্টের নির্বাহী পরিচালক এডভোকেট শিপ্রা গোস্বামী। এ সময় উপস্থিত ছিলেন ‌ বিশিষ্ট সাহিত্যিক ‌ ও সাংবাদিক ‌ মফিজ ইমাম মিলন, অধ্যাপক লিয়াকত হিমু মরহুমের পুত্রবধূ ‌সুফিয়া ইয়াসমিন, বিলকিস বানু, খুশি খন্দকার, রুবিয়া মিল্লাত, শাহনাজ বেগম লিপি, ফরিদা বেগম ও লিয়াকত হোসেনের দ্বিতীয় ‌পুত্রবধূ ‌‌নাজনীন‌ আকতার সহ ‌ ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
আলোচনা সভায় বক্তারা মরহুম লিয়াকত হোসেনের জীবন, কর্ম ও সাংবাদিকতায় তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, ফরিদপুর প্রেসক্লাব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ফরিদপুর মুসলিম মিশন প্রতিষ্ঠার উদ্যোগেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তাঁর অবদান ফরিদপুরের সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, লিয়াকত হোসেন ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শ সাংবাদিক। তিনি সাংবাদিকতাকে শুধু পেশা হিসেবে নয়, বরং সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর মহান দায়িত্ব হিসেবে গ্রহণ করেছিলেন। তাঁর সততা, পেশাদারিত্ব ও আদর্শ নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয়।
তাঁরা নতুন প্রজন্মের সাংবাদিকদের মরহুমের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে মরহুম সাংবাদিক লিয়াকত হোসেনের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ‌ আশরাফুজ্জামান দুলাল।

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক লিয়াকত হোসেনের স্মরণে ফরিদপুর প্রেসক্লাবে সভা

আপডেট সময় : ০৩:০৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬