ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ ফরিদপুরের চরভদ্রাসনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরের ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে ন্যাচারাল মেডিসিন :: আকুপাংচার ও হিজামা থেরাপি সেন্টারের উদ্বোধন ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক

ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহালয়া ও তর্পণ অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ৩১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

শারদীয় দুর্গোৎসবের সূচনাকে সামনে রেখে ফরিদপুরে মহালয়া ও তর্পণ উপলক্ষে দুই দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব আয়োজনকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আগামীকাল শনিবার (১০ অক্টোবর) ভোরে মহালয়া ও তর্পণের মূল আয়োজন করবে ফরিদপুরের প্রাচীন ও ঐতিহ্যবাহী মহালয়া আয়োজক দল ‘দুর্গতিনাশিনী’। এদিন ভোরে শ্রীধাম শ্রীঅঙ্গন ও আঙিনার ঘাটে চণ্ডীপাঠ, গীতিআলেখ্য, মহালয়া ও তর্পণ অনুষ্ঠিত হবে। এর আগে আজ শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৬টায় ফরিদপুর শহরের পুরান কালীবাড়িতে আয়োজন করা হয়েছে মহালয়াকেন্দ্রিক বিশেষ অনুষ্ঠান। এতে টিম দুর্গতিনাশিনীর পরিবেশনায় চণ্ডীপাঠ ও গীতিআলেখ্য অনুষ্ঠিত হবে। পাশাপাশি নৃত্যালয়ের পরিবেশনায় থাকবে
সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিকে, শারদীয় সংঘের উদ্যোগে শুক্রবার বিকেল থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। রাত ৮টায় এ আয়োজনে টিম দুর্গতিনাশিনীর চণ্ডীপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এ ছাড়া মহালয়া ও তর্পণ উপলক্ষে ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হয়। এ দিন সনাতন ধর্মাবলম্বীরা প্রয়াত পূর্বপুরুষদের স্মরণে তর্পণ করেন এবং চণ্ডীপাঠসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেন। মহালয়ার আয়োজনের মধ্য দিয়ে দুর্গাপূজার আগমনী বার্তা ছড়িয়ে পড়ে ভক্তদের মাঝে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে মহালয়া ও তর্পণ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬