ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফুল ছেঁড়া ও গাছ মাড়ানোর মহোৎসব: বিপন্ন সদরপুরের পদ্মাপাড়ের কাশবন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের সদরপুর উপজেলার ২ নম্বর আকোটেরচর ইউনিয়নের আকোট বাজারসংলগ্ন পদ্মার বুকে মানুষের অসচেতনতা ও বেপরোয়া আচরণের কারণে এখন তা রূপ হারিয়ে ধ্বংসের পথে। অপরূপ সৌন্দর্য উপভোগের নামে দর্শনার্থীদের ফুল ছেঁড়া ও অবাধ বিচরণের ফলে এক সময়ের ধবধবে সাদা গালিচার মতো বিস্তৃত কাশবন এখন প্রায় কাশফুল শূন্য হতে চলেছে। গতকাল সোমবার ৫ অক্টোবর বিকেল সাড়ে তিনটায় সরেজমিনে পদ্মার চরে গিয়ে দেখা যায় এক করুণ দৃশ্য। শরতের নীল আকাশ আর শান্ত বাতাসে যেখানে দুলছিল হাজারো কাশফুল, সেখানে হাজার হাজার মানুষের ভিড়ে প্রকৃতির ওপর চলছে চরম তাণ্ডব। বিকেলের দিকে অন্তত আড়াই হাজার মানুষের সমাগম ঘটে এই চরে। কিন্তু প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার বদলে অনেককেই দেখা যায় নিজেদের ইচ্ছেমতো হাত দিয়ে কাশফুল ছিঁড়তে ও গাছ ভেঙে ফেলতে। অতিরিক্ত মানুষের সমাগম এবং যত্রতত্র পাড়া-পিছলানোর ফলে বড় একটি অংশ কাশফুল শূন্য ও লণ্ডভণ্ড হয়ে পড়েছে।

ফরিদপুর সদর থেকে ঘুরতে আসা দর্শনার্থী শামীম রানা আক্ষেপ প্রকাশ করে বলেন, “ফেসবুকে ও ছবিতে এই চরের যে অপরূপ রূপ দেখেছিলাম, বাস্তবে এসে দেখছি মানুষের অসচেতনতা সেই সুন্দর পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। সবাই যদি এভাবে ফুল ছিঁড়ে আর গাছ মাড়ায়, তবে এই প্রকৃতি টিকে থাকবে কীভাবে?”

আরেক দর্শনার্থী মিম বাইজিদ বাঁধন বলেন, “পরিবার ও বন্ধুদের নিয়ে সুন্দর কিছু সময় কাটাতে এসেছিলাম। কিন্তু মানুষের এমন উদাসীন ও অসচেতন আচরণ দেখে খুবই কষ্ট লাগছে। প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করার একটা সুস্থ সংস্কৃতি থাকা দরকার।”

প্রকৃতির এমন ক্ষতি দেখে ক্ষোভ প্রকাশ করে দর্শনার্থী আশিকুর রহমান বলেন, “আমরা সৌন্দর্য দেখতে আসি, কিন্তু গিয়ে রেখে আসি ধ্বংসস্তূপ। মানুষের এই অসাবধানতা ও সচেতনতার অভাব পুরো পরিবেশকে নষ্ট করে দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নজরদারি বা অন্তত কোনো সতর্কতামূলক নির্দেশনা থাকা উচিত।”

স্থানীয় সচেতন মহল ও প্রকৃতিপ্রেমীরা মনে করছেন, বসতি স্থাপন ও কৃষিকাজের বিস্তারের কারণে এমনিতেই সদরপুর থেকে কাশবন হারিয়ে যাচ্ছে। তার ওপর পদ্মার চরে নতুন করে ফুটে ওঠা এই সৌন্দর্য রক্ষায় কোনো পদক্ষেপ না নিলে খুব দ্রুতই তা চিরতরে হারিয়ে যাবে। প্রকৃতির এই অনন্য দান ও সম্ভাব্য বিনোদনকেন্দ্রটি টিকিয়ে রাখতে দর্শনার্থীদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় প্রশাসনিক তদারকির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওন বলেন, “প্রকৃতির এই রূপ ও কাশবন আমাদের সকলের সম্পদ, তাই এটি রক্ষা করা সবার নাগরিক দায়িত্ব। দর্শনার্থীদের পরিবেশ রক্ষায় আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানাচ্ছি, প্রয়োজনে আমরা সেখানে তদারকির ব্যবস্থা নেব।”

নিউজটি শেয়ার করুন

ফুল ছেঁড়া ও গাছ মাড়ানোর মহোৎসব: বিপন্ন সদরপুরের পদ্মাপাড়ের কাশবন

আপডেট সময় : ০১:৪৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬