ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে বিদ্যুৎ সাশ্রয় অভিযান: ৩২ দোকান মালিককে সতর্কবার্তা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৬২ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ ও বিদ্যুৎ অপচয় রোধে ফরিদপুরে পল্লী বিদ্যুৎ সমিতির রাতব্যাপী অভিযানে পাঁচটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ৩২ জন দোকান ও মার্কেট মালিককে সতর্ক করা হয়।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে ১০টি টিম বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে, রাস্তার বাতি, অটো চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহার হচ্ছে কি না তা পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরীক্ষা করা হয়।
অভিযানকালে আবাসিক সংযোগ থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহারের দায়ে চারটি এবং সেচ সংযোগ থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহারের দায়ে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির , অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বিদ্যুৎ সাশ্রয় অভিযান: ৩২ দোকান মালিককে সতর্কবার্তা

আপডেট সময় : ০৫:১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬