ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

চোখের জলে গণেশ প্রতিমা বিসর্জন দিল হিন্দু ছাত্র পরিষদ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩৭ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে সনাতন ধর্মাবলম্বীদের অশ্রু আর ভক্তিতে গণেশ প্রতিমা বিসর্জন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের আয়োজনে চার দিনব্যাপী গণেশ চতুর্থী পূজার সমাপনী হয়েছে গণেশ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে। গতকাল শুক্রবার ‌১৮ সেপ্টেম্বর রাতে মহিম স্কুল মাঠে আয়োজিত পূজার বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
বিসর্জনের আগে ভক্তরা গণেশের কাছে আশীর্বাদ প্রার্থনা করেন। পরে মহিম স্কুল মাঠ থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের হয়ে শহরের বিসর্জন ঘাটে গিয়ে শেষ হয়। সেখানে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে গণেশ প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় অনেক ভক্তকে আবেগাপ্লুত হয়ে চোখের জলে প্রতিমা বিসর্জন দিতে দেখা যায়।
চার দিনব্যাপী এ আয়োজন উপলক্ষে মহিম স্কুল মাঠে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও ফরিদপুর পৌরসভার মেয়র প্রার্থী বেনজীর আহমেদ তাবরিজসহ হিন্দু ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।
আয়োজকরা সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতার জন্য ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পরে রাতে গণেশ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চার দিনব্যাপী গণেশ চতুর্থী উদযাপনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

চোখের জলে গণেশ প্রতিমা বিসর্জন দিল হিন্দু ছাত্র পরিষদ

আপডেট সময় : ০৪:৫০:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬