ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

হত্যা নাকি গুম?

পদ্মার তীরে ওড়নায় সিমেন্টের ব্লক বাঁধা লাশ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে

পদ্মার তীরে রহস্যময় লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন
ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদীর তীর থেকে ওড়নার সাথে সিমেন্টের ভারী ব্লক ও ইট বাঁধা অবস্থায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ সোমবার ১৪ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে উপজেলার ডিক্রীরচর ইউনিয়নের কবিরপুর এলাকার নদীর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বেলা ১১টার দিকে সিঅ্যান্ডবি ঘাট নৌ পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া নিহতের পরনে ছিল ম্যাক্সি ও গায়ে জড়ানো ওড়না। তবে রহস্যজনক বিষয় হলো, লাশের ওড়নার সাথে সিমেন্টের ভারী ব্লকের অংশ ও ইট শক্ত করে বাঁধা ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত এক সপ্তাহ আগে ওই নারীকে অন্য কোথাও হত্যা করার পর লাশ গুমের উদ্দেশ্যে ভারী বস্তু বেঁধে পদ্মা নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পানির নিচে থাকায় লাশটি পচে ফুলে ভেসে ওঠে এবং কোনোভাবে নদীর তীরে এসে আটকে যায়।
খবর পেয়ে জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহের চেষ্টা করেন। তবে লাশটি অতিরিক্ত পচে যাওয়ার কারণে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করা সম্ভব হয়নি, যার ফলে তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।
সিঅ্যান্ডবি ঘাট নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তপন কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

হত্যা নাকি গুম?

পদ্মার তীরে ওড়নায় সিমেন্টের ব্লক বাঁধা লাশ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় : ০৫:৩৪:১০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬