ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

অধিকার আদায়ের লড়াই: কল্যাণ তহবিলের টাকা আদায়ে ফরিদপুরের শ্রমিকরা রাজপথে

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৫ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে ১০৫৫ শ্রমিক ইউনিয়নের কল্যাণ তহবিলের টাকা উত্তোলন করতে গিয়ে বাধা ও শ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক ও শ্রমিক নেতারা। কল্যাণ তহবিলের টাকা নির্বিঘ্নে উত্তোলনের সুযোগ না দেওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শ্রমিকদের অভিযোগ, গতকাল শনিবার ১২ সেপ্টেম্বর ফরিদপুর-রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় কয়েকজন ব্যক্তি তথা একটি সন্ত্রাসী বাহিনী কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধা প্রদান করে। এ সময় টাকা উত্তোলন করতে গেলে শ্রমিকদের মারধর ও ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ ওঠে। ঘটনার পর এ নিয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। এরই ধারাবাহিকতায় আর রবিবার ১৩ সেপ্টেম্বর ১০৫৫ অফিসের শ্রমিক ও শ্রমিক নেতারা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা ঘটনার প্রতিবাদ জানান এবং কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধা বন্ধ করে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

শ্রমিক নেতারা জানান, শ্রমিক কল্যাণ তহবিলের জন্য প্রতি শ্রমিকের কাছ থেকে ৩০ টাকা উত্তোলন করা হয়। এই তহবিল শ্রমিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা। কোনো শ্রমিক মারা গেলে, অসুস্থ হলে কিংবা দুর্ঘটনায় পঙ্গুত্ববরণ করলে এই তহবিল থেকে নির্ধারিত সহায়তা প্রদান করা হয়। সারাদেশেই শ্রমিকদের কাছ থেকে এই কল্যাণ তহবিলের অর্থ উত্তোলন করা হয়ে থাকে বলে তারা জানান। তাদের দাবি, কল্যাণ তহবিলের টাকা উত্তোলনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের পক্ষে সরকারি গেজেটও রয়েছে। এরপরও ফরিদপুর-রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় একটি অসাধু চক্র শ্রমিকদের কাছ থেকে কল্যাণ তহবিলের টাকা উত্তোলনে বাধা দিচ্ছে। এ বিষয়ে শ্রমিক ও শ্রমিক নেতারা বলেন, তারা বৈধভাবে কল্যাণ তহবিলের টাকা উত্তোলন করতে চান। কিন্তু একটি চক্রের বাধার কারণে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। যতদিন পর্যন্ত তারা সঠিকভাবে কল্যাণ তহবিলের টাকা উত্তোলন করতে না পারবেন, ততদিন কর্মবিরতি চলবে বলে তারা জানান। শ্রমিক নেতারা বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করে কল্যাণ তহবিলের টাকা নির্বিঘ্নে উত্তোলনের ব্যবস্থা এবং বাধাদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

অধিকার আদায়ের লড়াই: কল্যাণ তহবিলের টাকা আদায়ে ফরিদপুরের শ্রমিকরা রাজপথে

আপডেট সময় : ১১:০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬