ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

খুলল কর্মসংস্থানের নতুন দুয়ার : মধুখালীতে জুবায়ের জুট মিলের শুভ সূচনা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৬০ , ০৪ বার পড়া হয়েছে

মধুখালীতে জুবায়ের জুট মিলের উদ্বোধন

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়ায় জুবায়ের জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ১০টায় মিল প্রাঙ্গণে বিশেষ মোনাজাতের মাধ্যমে এর উৎপাদন কার্যক্রমের সূচনা হয়।
জুবায়ের জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্বোধন করেন রাজ্জাক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল বাসার খান। এ সময় উপস্থিত ছিলেন জুবায়ের জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান খান, ও.আর. খান এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ওবাইদুর রহমান খান, রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিও শহিদুর রহমান, আরডি মো. রফিকুল ইসলাম এবং জুবায়ের জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রজেক্ট হেড ইঞ্জিনিয়ার নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধন উপলক্ষে মিল প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শত শত শ্রমিক-কর্মচারী ও স্থানীয়রা অংশ নেন।
মো. আবুল বাসার খান বলেন, “পাট আমাদের সোনালী আঁশ। এই মিল চালুর ফলে স্থানীয় অর্থনীতিতে গতি আসবে এবং দেশের রপ্তানি বাণিজ্যে পাটজাত পণ্যের অবদান আরও সুদৃঢ় হবে।”
কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে মিলে শত শত বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ আরও বাড়ানো হবে।
অনুষ্ঠান শেষে অতিথিরা মিলের বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন এবং আধুনিক যন্ত্রপাতি ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। নতুন এই শিল্পপ্রতিষ্ঠান চালু হওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

খুলল কর্মসংস্থানের নতুন দুয়ার : মধুখালীতে জুবায়ের জুট মিলের শুভ সূচনা

আপডেট সময় : ০৫:১৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬