ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনুর সুস্থতা কামনায় দোয়া কর্মসূচি

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে

আদনান হোসেন অনু

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আদনান হোসেন (অনু) ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার ৯ এপ্রিল সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে সংগঠন সূত্রে জানা গেছে।

এদিকে তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় আজ শুক্রবার ১০ এপ্রিল বাদ জুম’আ ফরিদপুর জেলা ছাত্রদলের অধীনস্থ উপজেলা, পৌর ও কলেজ ইউনিটসমূহকে দোয়া অনুষ্ঠানের আয়োজন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। ফরিদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস স্বাক্ষরিত এক বার্তায় এ নির্দেশনা প্রদান করা হয়। বার্তাটি প্রেরণ করেন জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতির পদমর্যাদা) রেজাউল ইসলাম রেজা।

নিউজটি শেয়ার করুন

ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত

ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনুর সুস্থতা কামনায় দোয়া কর্মসূচি

আপডেট সময় : ০৪:৪৪:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬