ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

চরাঞ্চলে সবুজের বিপ্লব : ফরিদপুরে ৫ হাজার তালবীজ ও চারা বিতরণ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৪৪ , ০৪ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার চারা বিতরণ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরের চরাঞ্চলে ৫ হাজার তালবীজ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ১০টায় সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের মধ্য চরটেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ।
ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী দীপন কুমার ঘোষ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও পরিবেশ উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে ফরিদপুরের তিন উপজেলার ১০টি ইউনিয়নের চরাঞ্চলে প্রাথমিকভাবে ৫ হাজার তালবীজ ও বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, প্রতিবছর বজ্রপাতে অনেক মানুষের প্রাণহানি ঘটে। চরাঞ্চলের মানুষও এ ঝুঁকিতে রয়েছেন। তাই বজ্রপাতের ঝুঁকি কমানোসহ পরিবেশের ভারসাম্য রক্ষায় চরাঞ্চলে তালগাছের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় তিনি সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার আহ্বান জানান।
পরে তিনি স্থানীয় মানুষের হাতে তালবীজ ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা তুলে দেন এবং নিজেও একটি চারা রোপণ করেন।
ফরিদপুর জেলা পরিষদের পরিকল্পনা ও অর্থায়নে পরিচালিত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরাম।

নিউজটি শেয়ার করুন

চরাঞ্চলে সবুজের বিপ্লব : ফরিদপুরে ৫ হাজার তালবীজ ও চারা বিতরণ

আপডেট সময় : ০৪:৪৬:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬