ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

পর্যটকদের হাতছানি দিচ্ছে মধুখালীর সিংহনাথ বিল

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৫১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৪৬ , ০৪ বার পড়া হয়েছে

মধুখালীতে পর্যটকদের অন্যতম আকর্ষণ ‘সিংহনাথ বিল’

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী সিংহনাথ বিল বর্ষা মৌসুমে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিবছর বর্ষাকালে দূর-দূরান্ত থেকে দর্শনার্থীদের ভিড় জমে বিলপাড়ে। প্রতিদিন বিকেলে বিলের মনোরম পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজারো মানুষ।
বিলের মাঝে ফুটে থাকা লাল ও সাদা শাপলা ফুল দর্শনার্থীদের মুগ্ধ করে। পরিবার-পরিজন ও আপনজনদের সঙ্গে সময় কাটাতে অনেকেই এখানে আসেন। বিলপাড়ে সারি সারি ডিঙি নৌকা বাঁধা থাকে। ইচ্ছা করলেই ভাড়া নিয়ে নৌকায় ঘুরে বিলের সৌন্দর্য উপভোগ করা যায়।
ঠান্ডা বাতাস, খোলা আকাশ ও সন্ধ্যার চাঁদের আলো দর্শনার্থীদের মনে এনে দেয় প্রশান্তি। বিলসংলগ্ন রাস্তার পাশে বসেছে চটপটি, ফুচকাসহ নানা মুখরোচক খাবারের দোকান। সব মিলিয়ে বিলপাড়ের পরিবেশ যেন গ্রাম্য মেলার রূপ নিয়েছে। তরুণ-যুবকদের দলবদ্ধভাবে পিকনিক করতেও দেখা যায়। বিশেষ করে প্রতি শুক্র ও শনিবার এখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের তত্ত্বাবধানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী বিলপাড়ের নিরাপত্তা পরিস্থিতি তদারকি করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়ও সজাগ দৃষ্টি রাখছেন।

দর্শনার্থী ও স্থানীয়দের দাবি, বিলপাড়ে বসার জন্য সরকারি উদ্যোগে কিছু ব্যবস্থা করা হোক। এতে বয়োজ্যেষ্ঠ, শিশু ও অসুস্থ ব্যক্তিরা বিশ্রামের সুযোগ পাবেন। পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে বসার স্থান, পরিচ্ছন্নতা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হলে মেগচামী সিংহনাথ বিলের পর্যটন সম্ভাবনা আরও বাড়বে বলে মনে করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

পর্যটকদের হাতছানি দিচ্ছে মধুখালীর সিংহনাথ বিল

আপডেট সময় : ০৯:৫১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬