ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

ডক্টর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নতুন কমিটি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নবগঠিত পাঁচ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকেলে কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গতকাল সোমবার ৩১ আগস্ট ফরিদপুর ডায়াবেটিক সমিতির কার্যক্রম পরিচালনা ও আগামী নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে পাঁচ সদস্যের তত্ত্বাবধায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রফেসর ডা. মো. মোস্তাফিজুর রহমান শামীম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ডা. আলী আকবর হালদার, প্রকৌশলী শহীদুল হাসান, প্রফেসর মো. আবদুত তাওয়াব এবং বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি চৌধুরী ফারিয়ান ইউসুফ।

দায়িত্ব গ্রহণের পর নতুন তত্ত্বাবধায়ক কমিটি ফরিদপুর ডায়াবেটিক সমিতির সার্বিক কার্যক্রম পরিচালনা ও তদারকি করবে। একইসঙ্গে তাদের অধীনেই সমিতির আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ডক্টর মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নতুন কমিটি

আপডেট সময় : ০৪:৫৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬