ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী ফরহাদ মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ফরহাদ মোল্লা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে স্ত্রী হাসিনা বেগম (৩০) হত্যা মামলায় স্বামী ফরহাদ মোল্লাকে (৩৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
আজ সোমবার ৩১ আগস্ট দুপুর ১টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি ফরহাদ মোল্লা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ প্রহরায় তাকে কারাগারে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা যায়, ফরহাদ মোল্লা যৌতুকের জন্য স্ত্রী হাসিনা বেগমকে প্রায়ই চাপ দিতেন। একপর্যায়ে তিনি হাসিনার পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। যৌতুকের টাকা দিতে না পারায় ২০২৩ সালের ৩১ মে রাত থেকে ১ জুন সকালের মধ্যে কোনো এক সময় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
হত্যাকাণ্ডের খবর পেয়ে হাসিনার বাবা মছলেম খলিফা মেয়ের স্বামীর বাড়িতে গিয়ে নগরকান্দা উপজেলার বাস্তপট্টি গ্রামের বাড়ির একটি ঘরে হাসিনার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তিনি বাদী হয়ে ফরহাদ মোল্লাসহ পাঁচজনকে আসামি করে নগরকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ৩ মার্চ নগরকান্দা থানার পরিদর্শক (তদন্ত) বিকাশ মন্ডল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সোমবার ফরহাদ মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
রায়ের বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, আদালতের ঘোষিত রায়ে আমরা সন্তুষ্ট। এ ধরনের দৃষ্টান্তমূলক রায়ের ফলে ভবিষ্যতে সমাজে নারী ও শিশুদের ওপর নির্যাতন কমে আসবে বলে আশা করি।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী ফরহাদ মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৪:৫০:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬