ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

মাঝরাতে মাদক সেবন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

পুলিশকে লক্ষ্য করে হামলা ও গাড়ি ভাঙচুর

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে

পুলিশের গাড়িতে হামলা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর কোতয়ালি থানার ডাঙ্গী গ্রামে মাদক সেবনের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। আজ শনিবার ২২ আগস্ট দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান। গতকাল শুক্রবার ২১ আগস্ট বিকেল ৫টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় শাকিল ও তার সহযোগীদের ইয়াবা সেবনের একটি ভিডিও ধারণ করেন টুলু মিয়া নামের এক ব্যক্তি এবং ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে অর্থ দাবি করেন। পরবর্তীতে শাকিল ও তার সহযোগীরা অর্থ দেওয়ার কথা বলে ডেকে এনে টুলু মিয়াকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করে এবং পরবর্তীতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করে দেয়।

এই ঘটনার প্রতিশোধ নিতে গতকাল শুক্রবার ২০ আগস্ট বিকেল ৫টার দিকে টুলু মিয়ার নেতৃত্বে ১৫-২০টি মোটরসাইকেলের বহর নিয়ে ডাঙ্গী এলাকায় মান্নান ফকির ও বক্কার সিকদারকে পিটিয়ে পালিয়ে যায়। এতে ক্ষুব্ধ হয়ে স্থানীয় জনতা টুলু মিয়াকে না পেয়ে তার বাবা রাজা মিয়া এবং জয়নাল নামের এক স্থানীয় বাসিন্দাকে মারধর করে। খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। উত্তেজিত জনতা পুলিশকে বাধা দেয় এবং গাড়িতে হামলা চালিয়ে গাড়ির চাবি ছিনিয়ে নেয়।

পরে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ফরিদপুর কোতয়ালি থানার ওসি মো. মাহমুদুল হাসান বলেন, ‘স্থানীয় আধিপত্য, মাদকসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা করে পিকআপ ভ্যানটি ভাঙচুর করা হয়।

নিউজটি শেয়ার করুন

মাঝরাতে মাদক সেবন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ

পুলিশকে লক্ষ্য করে হামলা ও গাড়ি ভাঙচুর

আপডেট সময় : ০৪:৫৪:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬