ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে বর্ণিল আয়োজনে সুনিয়ম নাট্যচক্রের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ৮২ , ০৪ বার পড়া হয়েছে

মঞ্চে নাটকের আবহ, ফরিদপুরে সুনিয়ম নাট্যচক্রের ৪৯ বছর পূর্তি

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

‘নাটকের জন্য জীবন নয়, জীবনের জন্য নাটক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে সুনিয়ম নাট্যচক্রের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার ১৯ আগস্ট সন্ধ্যায় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ঈশান মেমোরিয়াল হলে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনিয়ম নাট্যচক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর মোশারফ আলী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী গোলাম মহিউদ্দিন তসলিম, আসমা আক্তার মুক্তা, আনোয়ারুল ইসলাম রনজু, নাট্যকর্মী এম. আহমেদ নিজাম, শাহ জাহাঙ্গীর, ইন্দ্রানী সোমা, নিরব ইমতিয়াজ শান্ত ও আসমাউল হোসনা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক সিরাজী কবির খোকন।

বর্ষপূর্তি অনুষ্ঠানে সুনিয়ম নাট্যচক্রের সদস্য, নাট্যকর্মী, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নাটক মানুষের জীবন ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরার অন্যতম শক্তিশালী মাধ্যম। সমাজের নানা অসঙ্গতি, সমস্যা ও সম্ভাবনার কথা নাটকের মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা সম্ভব। তাই নাট্যচর্চার মাধ্যমে একটি মানবিক ও সুস্থ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
বক্তারা ফরিদপুরের নাট্য ও সংস্কৃতিচর্চায় সুনিয়ম নাট্যচক্রের দীর্ঘদিনের ভূমিকার কথা তুলে ধরেন। ৪৯তম বর্ষপূর্তি উদযাপনের মধ্য দিয়ে ভবিষ্যতে নাট্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ ও নাট্যকর্মীরা।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা অংশগ্রহণ করেন। শিল্পীদের মধ্যে ছিলেন শাহনাজ পারভিন, বাদল দাস, লুৎফর নাহার লতা ও খোকন।
অনুষ্ঠানটি উপভোগ করতে ঈশান মেমোরিয়াল হলে উল্লেখযোগ্য সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে বর্ণিল আয়োজনে সুনিয়ম নাট্যচক্রের ৪৯তম বর্ষপূর্তি উদযাপন

আপডেট সময় : ০৯:১৭:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬