ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন ও আর্থিক সহায়তা প্রদান

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:২৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৩৪ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে মোটরযান চালক শ্রমিক ফেডারেশনের নতুন অফিস উদ্বোধন ও মানবিক সহায়তা

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বাংলাদেশ মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশনের জেলা অফিসের শুভ উদ্বোধন ও প্রয়াত শ্রমিক মো. আল-আমিন (আনিচ)-এর পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ শুক্রবার ১৪ আগস্ট বিকেলে ফরিদপুর বাইপাস সড়কের রাইতা’স মিলের বিপরীতে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশন, ফরিদপুর জেলা কমিটির সভাপতি মো. আশরাফ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ইমরান হোসেন (সোহাগ), সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রাজু আহমেদ ও সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ওমর ফারুক।
ফরিদপুর জেলা কমিটির কার্যকরী সভাপতি মোল্লা মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার, কল্যাণ ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রয়াত শ্রমিক মো. আল-আমিন (আনিচ)-এর পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
পরে অনুষ্ঠানের মাধ্যমে মরহুম মো. আল-আমিন (আনিচ)-এর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, শ্রমিকদের কল্যাণে সংগঠনটি ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লাভলু মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সহ-সভাপতি এ.কে. রানা বেপারী, সহ-সভাপতি মো. কামরুল সর্দারসহ কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা কমিটির নেতৃবৃন্দ এবং শ্রমিকরা।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মেহনতি মোটরযান চালক শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন ও আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ০৫:২৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬