ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে হামের প্রকোপ বৃদ্ধি

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৫, মোট মৃত্যু ২১

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৩৩ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে ২৪ ঘণ্টায় আরও ৪৫ জন হামে আক্রান্ত

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে এ সময়ে হামজনিত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ১২ আগস্ট ২০২৬ পর্যন্ত জেলায় হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ২১ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৪ হাজার ৪৯৬ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৫ জন রোগী শনাক্ত হন।
উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন হাম রোগী রয়েছেন।
ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ২০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। দুই হাসপাতালে মোট নতুন ভর্তি হয়েছেন ৪৫ জন। একই সময়ে ৪৭ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আজ ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ৩০ জন এবং অন্যান্য জেলা থেকে ১৫ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। হাম পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলোতে চিকিৎসা ও পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে হামের প্রকোপ বৃদ্ধি

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৫, মোট মৃত্যু ২১

আপডেট সময় : ০৯:১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬