ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা

ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা

গোপালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৩৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে

ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন সুধীবৃন্দ

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুবর্ণা ঠাকুরসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গতকাল মঙ্গলবার ৪ আগস্ট পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকউজ্জামান এবং মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাফিসুর রহমান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠাকুর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ওড়াকান্দি ঠাকুরবাড়ির সার্বিক পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।
ওড়াকান্দি ঠাকুরবাড়ি বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থস্থান। এটি মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর এবং তাঁর পুত্র, সমাজসংস্কারক শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান হিসেবে সুপরিচিত। উনিশ শতকের ষাটের দশকে অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এখান থেকেই মতুয়া আন্দোলনের সূচনা হয়।

নিউজটি শেয়ার করুন

ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা

আপডেট সময় : ০৩:৩৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬