গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য সুবর্ণা ঠাকুরসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গতকাল মঙ্গলবার ৪ আগস্ট পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকউজ্জামান এবং মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাফিসুর রহমান। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠাকুর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ওড়াকান্দি ঠাকুরবাড়ির সার্বিক পরিবেশ ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়া হয় এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করা হয়।
ওড়াকান্দি ঠাকুরবাড়ি বাংলাদেশের মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রধান তীর্থস্থান। এটি মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর এবং তাঁর পুত্র, সমাজসংস্কারক শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মস্থান হিসেবে সুপরিচিত। উনিশ শতকের ষাটের দশকে অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এখান থেকেই মতুয়া আন্দোলনের সূচনা হয়।