ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

মাদকমুক্ত ও পরিচ্ছন্ন মধুখালী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ৪২ , ০৪ বার পড়া হয়েছে

মধুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের মধুখালী উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন। আজ রবিবার ২ আগস্ট দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যদি সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে প্রশাসনের পাশে থাকেন, তাহলে মধুখালীকে মাদকমুক্ত করা সম্ভব হবে। পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব একটি পৌরসভা এবং আধুনিক উপজেলা গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।”

তিনি আরও বলেন, প্রশাসনের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসেবার মান নিশ্চিত করতে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা প্রয়োজন। উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রশাসন সবসময় গণমাধ্যমের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার উন্নয়ন, আইন-শৃঙ্খলা, মাদক নির্মূল, পরিবেশ পরিচ্ছন্নতা এবং জনসেবার বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় ইউএনও তাদের মতামত গুরুত্বের সঙ্গে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা (মন্নু), সাধারণ সম্পাদক মো. মেহেদী হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং মধুখালী প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
মতবিনিময় সভা শেষে সাংবাদিকরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং মধুখালীর উন্নয়ন ও জনকল্যাণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

মাদকমুক্ত ও পরিচ্ছন্ন মধুখালী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নবাগত ইউএনও

আপডেট সময় : ১০:১৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬