ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

মোবাইল নম্বর ক্লোন করে ফরিদপুর প্রেসক্লাব সভাপতির নামে ৪০ হাজার টাকা প্রতারণা

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে

প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। ইতোমধ্যে ওই প্রতারণার শিকার হয়ে তার এক সহকারী বিকাশের মাধ্যমে ৪০ হাজার ৫৪০ টাকা হারিয়েছেন।
প্রতারণার শিকার মো. নাঈম মোল্লা (৩৩) শহরের গুহলক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ও মো. ফজলুল হকের ছেলে। এ ঘটনায় তিনি গতকাল রবিবার ১৯ জুলাই ফরিদপুর কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, ঐদিন দুপুর ১২টা ২৪ মিনিটে কবিরুল ইসলাম সিদ্দিকীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নাঈম মোল্লার হোয়াটসঅ্যাপে একটি বার্তা আসে। বার্তায় বিকাশ নম্বর ০১৮৭৬৩৪১৬৩৫-এ ১০ হাজার টাকা পাঠাতে বলা হয়। বিষয়টি যাচাই না করেই তিনি দুপুর ১২টা ৩৬ মিনিটে টাকা পাঠিয়ে দেন।
এরপর আরেকটি বিকাশ নম্বর ০১৮২৪২৭২৯৫৭-এ আরও ৩০ হাজার ৫৪০ টাকা পাঠাতে বলা হলে তিনি দুপুর ১টা ৯ মিনিটে ওই অর্থও পাঠিয়ে দেন। পরে ০১৮৯৭৩৬৪৯৮২ নম্বর থেকে আরও ২০ হাজার টাকা পাঠানোর অনুরোধ এলে তার সন্দেহ হয়। তখন তিনি কবিরুল ইসলাম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন, তার মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্র এ প্রতারণা চালিয়েছে।
এদিকে বিকেল ৪টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব পিয়াল এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে জানান, প্রেসক্লাব সভাপতির মোবাইল নম্বর ক্লোন করে হ্যাকাররা বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবি করছে। তিনি সবাইকে অনুরোধ জানান, ওই নম্বর থেকে টাকা চাওয়া হলে যেন কেউ অর্থ পাঠান না এবং কোনো ধরনের ওটিপি, পিন নম্বর বা ব্যক্তিগত তথ্য শেয়ার না করেন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, তার জানা মতে ইতোমধ্যে ৪০ হাজার টাকার বেশি প্রতারণার ঘটনা ঘটেছে। আরও কেউ প্রতারিত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাধারণ ডায়েরির ভিত্তিতে প্রতারক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

মোবাইল নম্বর ক্লোন করে ফরিদপুর প্রেসক্লাব সভাপতির নামে ৪০ হাজার টাকা প্রতারণা

আপডেট সময় : ০৪:৪৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬