ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

রথযাত্রার প্রস্তুতি সম্পন্ন: বৃহস্পতিবার ফরিদপুরে নামবে ভক্তের ঢল

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬ ৪০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে আগামীকাল বৃহস্পতিবার ১৬ জুলাই ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এ উপলক্ষে শহরের বিভিন্ন মন্দির ও ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক রথযাত্রা বের করা হবে।
সনাতন ধর্মানুসারে, প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শ্রী শ্রী জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার রথযাত্রা অনুষ্ঠিত হয়। মূল মন্দির থেকে সুসজ্জিত রথে করে এই ত্রিমূর্তিকে গুন্ডিচা মন্দিরে (মাসির বাড়ি) নিয়ে যাওয়ার স্মরণে এ উৎসব পালিত হয়।

আয়োজকদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টায় শহরের শ্রীধাম শ্রী অঙ্গন থেকে রথযাত্রা বের হবে। একই সময়ে চৌধুরী বাড়ির দুর্গা মন্দিরের উদ্যোগে আরেকটি রথ শহর প্রদক্ষিণ করে শ্রী অঙ্গনে পৌঁছাবে।
এছাড়া বেলা ১১টার দিকে শহরের গৌড় গোপাল আঙ্গিনা থেকে আরেকটি রথযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। বিকেল ৪টায় ফরিদপুর ইসকন মন্দিরের উদ্যোগে আরও একটি বর্ণাঢ্য রথযাত্রা অনুষ্ঠিত হবে।
রথযাত্রা উপলক্ষে ইসকনের উদ্যোগে নয় দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, নামসংকীর্তন, প্রসাদ বিতরণ ও ভক্তদের অংশগ্রহণে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

রথযাত্রার প্রস্তুতি সম্পন্ন: বৃহস্পতিবার ফরিদপুরে নামবে ভক্তের ঢল

আপডেট সময় : ০৫:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬