ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

নর্থ চ্যানেল ইউনিয়নে জেলা প্রশাসকের দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ৫০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে আজ বৃহস্পতিবার ২ জুলাই দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন, জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক সোলার প্যানেলচালিত সেচ কার্যক্রম ও সোলারচালিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষক বীজাগার ও বীজ বিনিময় কেন্দ্র ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।
এছাড়া কম্পোস্ট উৎপাদন ও কুমড়া বড়ি তৈরির কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় উদ্যোক্তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পরে তিনি চার নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় কৃষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের মাঝে গাছের চারা, অনুদানের চেক ও সোলার প্যানেল বিতরণ করা হয়। পাশাপাশি অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া ‌ইউসুফ আলী মোহনমিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত অভিভাবক সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ‌ মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ‌ সুস্মিতা সাহা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ‌ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় তিনি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি উন্নয়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

নর্থ চ্যানেল ইউনিয়নে জেলা প্রশাসকের দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি সম্পন্ন

আপডেট সময় : ০৯:২১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬