ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে চাপা দিয়ে পালিয়েছে অজ্ঞাত গাড়ী : হাসপাতালে কাতরাচ্ছে অজ্ঞাত বৃদ্ধ

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১০১ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

অসুস্থ শরীরে সড়কের উপর বসেছিলেন সত্তরোর্ধ্ব এক বৃদ্ধ, হঠাৎ একটি প্রাইভেট কার তার বাম পা চাপা দিয়ে পালিয়ে যায়। বৃদ্ধের চিৎকারে এগিয়ে আসেন চারপাশের মানুষ। তাকে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। বুধবার সন্ধ্যার দিকে ফরিদপুরের পুরাতন বাস স্ট্যান্ড এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী হাজী আজিজুর রহমান বলেন, গতকাল বুধবার ৩ জুন সন্ধ্যার দিকে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় হঠাৎ করে একটা গাড়ি ওই বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। এ সময় আশেপাশের লোকজনসহ আমরা তার কাছে এগিয়ে যাই এবং তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু বৃদ্ধ তার নাম পরিচয় বলতে পারেন না, যে কারণে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, এমতাবস্থায় আজ বৃহস্পতিবার ৪ জুন হাসপাতালে গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি ও সাধ্যমত তাকে সহায়তা করেছি, কিন্তু একজন অসুস্থ রোগীর পাশে তার পরিবার বা খুব আপন কারো থাকা খুবই দরকার।

তাই তার পরিবারকে খুঁজে পেতে আমি মিডিয়া সহ সকলের সাহায্য কামনা করছি। এ বিষয়ে সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, আমরা তার চিকিৎসা খরচের বিষয়ে সহযোগিতা করতে পারব তবে তার পাশে সেবা খানিক থেকে সেবা করার মত জনবল আমাদের নেই। এজন্য তার পরিবারের সদস্যদের তার পাশে হওয়া জরুরী। হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি এখন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারের নিচতলায় চিকিৎসাধীন অবস্থায় আছেন। বৃদ্ধের বাম পায়ের হাড় ভেঙে গেছে, তাকে জরুরী অপারেশন করা দরকার। অপারেশনের সময় তার রক্তের প্রয়োজন হবে, সব থেকে তার পরিবারের সদস্যদের তার পাশে থাকা এখন খুব বেশি জরুরী।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে চাপা দিয়ে পালিয়েছে অজ্ঞাত গাড়ী : হাসপাতালে কাতরাচ্ছে অজ্ঞাত বৃদ্ধ

আপডেট সময় : ০৪:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬