ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সেলাই মেশিন বিতরণ

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৭০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে জীবিকায়নের লক্ষ্যে নারীদের দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত মেধাবী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আজ শনিবার ২৩ মে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা অধিদপ্তর ফরিদপুর জেলা শাখার উপ-পরিচালক মাশউদা হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

পরে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন। এ সময় নারীদের কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে মহিলা অধিদপ্তরের ‌ সংশ্লিষ্ট কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের সেলাই মেশিন বিতরণ

আপডেট সময় : ০৩:২৪:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬