ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে শিশু রামিশা হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৩৮ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরে শিশু রামিশা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২২ মে বিকেলে শহরে হলিডে মার্কেটের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন অ্যাডভোকেট মেহেরুন নিসা সপ্না, ডা. সালমা শাহনেওয়াজ পারভিন, তাহসিন জেবা ও লূবাবা জান্নাতসহ অন্যান্যরা।

বক্তারা শিশু রামিশা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দৃশ্যমান বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে। বক্তারা আরও বলেন, এ ঘটনায় অভিযুক্ত সোহেলকে গ্রেফতার করা হয়েছে এবং সে স্বীকারোক্তিও দিয়েছে। তাই আর সময়ক্ষেপণ না করে দ্রুত বিচার সম্পন্ন করে তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান তারা। এ সময় বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে শিশু রামিশা হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৩৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬