ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ ও মিছিল

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৫৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৪৩ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

জুলাই সনদ ও জুলাই-আগস্টের সংস্কার প্রস্তাব নিয়ে বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ হিসেবে প্রচারের প্রতিবাদে ফরিদপুরে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা শাখা। গতকাল সোমবার ১৮ মে বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত শহরের কাটপট্টি, জনতা ব্যাংক মোড়, চকবাজার ও নীলটুলি এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েসের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি অনিক খান জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক লিমন খান, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্বরণসহ অন্যান্য নেতাকর্মীরা।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপিকে ‘সংস্কারবিরোধী’ বা ‘সনদবিরোধী’ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, বিএনপি জুলাই জাতীয় সনদে স্বাক্ষরকারী দল হিসেবে তা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। বক্তারা আরও অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক স্বার্থে জনগণকে বিভ্রান্ত করতে বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের লিফলেট বিতরণ ও মিছিল

আপডেট সময় : ০৩:৫৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬