ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে কাইয়ুম জঙ্গীর মশক নিধন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ ফরিদপুরের চরভদ্রাসনে জেলা তথ্য অফিসের উদ্যোগে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরের কানাইপুরে আনসার আলী মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ভাঙ্গায় নিহত কৃষক দল নেতা রাজু মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল ফরিদপুরের ভাঙ্গায় এমপি শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক ও অবৈধ বালু উত্তোলন প্রতিরোধের আহ্বানে ফরিদপুর সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফরিদপুরে ন্যাচারাল মেডিসিন :: আকুপাংচার ও হিজামা থেরাপি সেন্টারের উদ্বোধন ফরিদপুরে টাস্কফোর্সের অভিযানে পানির কারখানা সিলগালা :: জরিমানা ৩০ হাজার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ :: যুবক নিহত ফরিদপুরে অহনা মায়া ধরের অকালমৃত্যু :: সারপ্রাইজ কোচিং পরিবারের গভীর শোক

ফরিদপুরে ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৪৮ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে ছাত্রদলের মিছিল ও পথসভা অনুষ্ঠিত।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

বিএনপি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার এবং জুলাই সনদ নিয়ে জামাত-শিবিরের “মিথ্যা অপপ্রচারের” প্রতিবাদে ফরিদপুরে ছাত্রদলের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ১৬ মে বিকেলে ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আহমেদ সেজানের উদ্যোগ ও নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।

মিছিলটি শহরের সিভিল সার্জন সড়ক থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় ইমাম উদ্দিন চত্বরে গিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে রাব্বী, জেলা ছাত্রদলের নাট্য ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক আমান উল্যা, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাহিমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তারা সাম্প্রতিক একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। পাশাপাশি দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়া ‌ জুলাই সনদ নিয়ে ‌জামাতের বিভিন্ন কর্মকাণ্ড ও অপপ্রচারের ‌সমালোচনা করেন তারা এবং এ ব্যাপারে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬