ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ফরিদপুর শহরের রথখোলা চৌধুরীবাড়ী শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দির কমিটির উদ্যোগে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে চৌধুরীবাড়ী শ্রীশ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে ৪০ প্রহরব্যাপী শ্রীশ্রী মহাহরিনাম সংকীর্ত্তন যজ্ঞ ও শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হবে।আগামী ৩ জুন ২০২৬ বুধবার থেকে শুরু হয়ে ১০ জুন পর্যন্ত নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা চলবে বলে আয়োজকরা জানিয়েছেন। প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, প্রথম দিন ভোর ৫টা ৩০ মিনিটে শ্রীশ্রী বাবা লোকনাথের বাল্যভোগের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। পরে শহর পরিভ্রমণ ও মঙ্গলময় উষা র‍্যালি অনুষ্ঠিত হবে। এতে ওড়াকান্দিসহ বিভিন্ন এলাকার হরিবল দল অংশগ্রহণ করবে। সকাল ১০টা ১ মিনিট থেকে পূজা ও পুষ্পাঞ্জলী প্রদান অনুষ্ঠিত হবে।

একই দিন বেলা ২টা ৩০ মিনিটে শ্রীশ্রী লোকনাথ বাবার রাজভোগ ও মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৫টা ১ মিনিটে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান এবং সন্ধ্যা ৭টা ১ মিনিটে সন্ধ্যারতি ও প্রসাদ বিতরণ করা হবে। রাত ৮টা ৩০ মিনিটে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠিত হবে। এতে পাঠক হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরার শ্রী বিল্লমঙ্গল দেবনাথ। রাত ১২টা ১ মিনিটে মহানামযজ্ঞের শুভ মঙ্গলঘট স্থাপন ও অধিবাস কীর্তনের আয়োজন করা হয়েছে। পরদিন ৪ জুন বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্ত থেকে ৮ জুন সোমবার পর্যন্ত চলবে ৪০ প্রহরব্যাপী শ্রীশ্রী মহাহরিনাম সংকীর্ত্তন যজ্ঞ। এছাড়া ৯ জুন মঙ্গলবার অরুণোদয় থেকে শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা স্মরণ কীর্তন অনুষ্ঠিত হবে। ১০ জুন বুধবার অষ্টকালীন লীলা কীর্তনের সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, জলকেলী, শান্তি আশীর্বাদ, মহাপ্রভুর ভোগ আরতী কীর্তন, ভোগ দর্শন ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে রয়েছেন শ্রী প্রবিরেন্দ্র নাথ সাহা রায়, শ্রী সুভাষ চন্দ্র সাহা ও অ্যাডভোকেট শ্রী সন্তোষ কুমার বিশ্বাস। কমিটির সভাপতি ননী গোপাল বিশ্বাস, কার্যকরী সভাপতি পিন্টু কুমার সাহা এবং সাধারণ সম্পাদক অশোক কুমার বিশ্বাস জানান, দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য দিবা ও রাত্রিকালীন প্রসাদের ব্যবস্থা থাকবে। আয়োজকরা সকল বৈষ্ণব ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের প্রতি অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান

আপডেট সময় : ০৭:৫৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬