ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে মাদক ও সন্ত্রাস দমনে বিএনপির মতবিনিময় সভা

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৫৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৫৮ , ০৪ বার পড়া হয়েছে

ফরিদপুরে মাদক ও সন্ত্রাস দমনে কানাইপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে মাদক ও সন্ত্রাস দমনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার ১০ মে রাতে স্থানীয় কানাইপুর স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। কানাইপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ‌ কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হাসান রন্জন, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন, কোতয়ালী থানা বিএনপির সাবেক সভাপতি এহতেশাম খান, সহ-সভাপতি হুমায়ুন মোল্লা, থানা কমিটির সদস্য আব্দুল মজিদ মোল্লা, কানাইপুর বাজার বণিক সমিতির সভাপতি মোহাম্মদ লিয়াকত মাতব্বর, আবু সাঈদ মোল্লা হান্নান, সাবেক ছাত্রদল সভাপতি মোহাম্মদ মোস্তাক মোল্লা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদ মোল্লা এবং ইউনিয়ন কৃষক দলের সভাপতি নাজমুল হুদাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা বলেন, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা যতই শক্তিশালী হোক না কেন, সম্মিলিত প্রতিরোধ গড়ে তুললে তারা টিকতে পারবে না। বক্তারা মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম জোরদারে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মাদক ও সন্ত্রাস দমনে বিএনপির মতবিনিময় সভা

আপডেট সময় : ০২:৫৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬