ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার ভাঙ্গায় কৃষক দল নেতা হত্যা :: নিক্সনসহ ৯৬ জনের নামে মামলা ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান :: ৫ টাকার টিকিট ১০ টাকা, ২০০ গ্রামের মাছ মিলছে ৮০ গ্রাম নগরকান্দায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত ফরিদপুরে কবি সুফিয়া কামালের ২৭তম প্রয়াণ দিবস উপলক্ষে মহিলা পরিষদের স্মরণসভা ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে দামোদর মাসের সমাপনী অনুষ্ঠান ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দে ২০০ গ্রাম হেরোইনসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ ও ২ শিক্ষককে মারধর : দোকানে অগ্নিসংযোগ

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৫৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৭০ , ০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি মাদ্রাসার টিনশেড ভবন উচ্ছেদ ও দুই শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে। পরে পাল্টা প্রতিক্রিয়ায় স্থানীয় একটি সুপারশপে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত বুধবার (৬ মে) বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি আবদুল আলিমের নেতৃত্বে একটি দল ভেকু মেশিন দিয়ে মাদ্রাসার একটি টিনশেড ভবন উচ্ছেদ করে। এ সময় বাধা দিতে গেলে মাদ্রাসার দুই শিক্ষককে মারধর করা হয়। আহত শিক্ষক মাওলানা মুহিবউল্লাহকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, মাদ্রাসা ভবন ভাঙচুর ও শিক্ষককে মারধরের ঘটনার পর সন্ধ্যা ৬টার দিকে মাদ্রাসা সংলগ্ন আবদুল আলিমের সুপারশপে হামলা চালানো হয়। এ সময় দোকানটিতে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়।

স্থানীয় লোকজন জানান, জমি নিয়ে আবদুল আলিম ও মাদ্রাসার শিক্ষক মাওলানা মহিবুল্লাহর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই ঘটনার সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তবে এ ঘটনায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। এ বিষয়ে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান বলেন, ‘খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়, আমরা উভয়পক্ষকে নিবৃত করতে পেরেছি। উভয়পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ তবে পুলিশ সূত্রে আরো জানা যায়, উক্ত ঘটনার পরে উভয় পক্ষ থেকে মামলা হয় এবং উভয়ে পক্ষের ২ জনকে গতকাল বৃহস্পতিবার ৭ মে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

ফরিদপুরে মাদ্রাসার ভবন উচ্ছেদ ও ২ শিক্ষককে মারধর : দোকানে অগ্নিসংযোগ

আপডেট সময় : ০৪:৫৮:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬