ঢাকা ০৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ট্রেন্ডিং :
উন্নত চিকিৎসার জন্য চেন্নাই যাচ্ছেন ফরিদপুরের কবি-সাংবাদিক বিজয় পোদ্দার পদোন্নতিজনিত বিদায় :: ফরিদপুর সদর এসিল্যান্ড শফিকুল ইসলামকে সংবর্ধনা ফরিদপুরে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান :: জব্দ ১৪ কেজি ও জরিমানা ৬৫০০ টাকা সাংবাদিক সিরাজুল ইসলাম হিরুর ছেলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি নায়াব ইউসুফ :: শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযান :: ১১ দোকান-মার্কেট মালিককে শেষ সতর্কবার্তা পদ্মার তলদেশে সাবমেরিন কেব্‌ল বিচ্ছিন্ন :: টানা পাঁচ মাসের বেশি সময় ধরে অন্ধকারে ফরিদপুরের ৪৩ গ্রাম ট্রাম্পের চিঠি ফেরাল পিয়ংইয়ং :: পারমাণবিক প্রশ্নে অনড় কিম জং উন আট দফা কমার পর দেশের বাজারে বাড়লো সোনার দাম :: ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা দেশ ছাড়ার চেষ্টাকালে শাহজালাল বিমানবন্দরে সুইডেন আসলাম গ্রেপ্তার

পুলিশের ওপর হামলাকারী সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

অনলাইন ষ্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৫২ , ০৪ বার পড়া হয়েছে

পুলিশের ওপর হামলা করে পালানো আ.লীগ নেতা ৩০ ঘণ্টা পর গ্রেফতার।

সর্বশেষ সংবাদ পেতে গুগল নিউজ অনুসরণ করুন

ফরিদপুরের চরভদ্রাসনে চার পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা কবির খানকে (৪৫) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকার দোহার উপজেলার হরিচন্ডি গ্রাম থেকে ঘটনার ৩০ ঘণ্টার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এর আগে গতকাল মঙ্গলবার সকালের দিকে চরভদ্রাসনের চর সালেপুর মুন্সিরচর বাজার এলাকা থেকে গ্রেফতারের পর পাঁচ পুলিশের ওপর হামলা চালিয়ে কবিরকে ছিনিয়ে নেয় তার স্বজন ও অনুসারীরা। কবির খান চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। এলাকায় তিনি ‘ভূমিদস্যু’ হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে স্থানীয় থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ আগের দুটি মামলা রয়েছে। পুলিশের ওপর হামলা ও সরকারী কাজে বাঁধা প্রদানের ঘটনায় নতুন করে আরেকটি মামলা হয়েছে। পুলিশ জানায়, চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকার দোহার থানা পুলিশের সহায়তায় আজ বুধবার ২২ এপ্রিল দুপুরে হরিচন্ডি গ্রামে অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এনামুল হক খান বলেন, কবির খানের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে আগে থেকেই দুটি মামলা ছিল। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুজ্জামান বাদী হয়ে আরও একটি মামলা করেছেন। নতুন ওই মামলায়ও তাকে গ্রেফতার দেখানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) রফিকুজ্জামান বলেন, কবির খান এলাকায় ভূমিদস্যু নামে পরিচিত। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। তাকে গ্রেফতারের পর বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার ২৩ এপ্রিল সকালে তাকে আদালতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

পুলিশের ওপর হামলাকারী সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০১:০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬